সশস্ত্র যোদ্ধাদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুই ঘটনায় অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। শনিবার (৬ জুন) রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, কমান্ডো ব্রিগেডের এগোজ ইউনিটের ডেপুটি স্কোয়াড কমান্ডার ক্যাপ্টেন শাহার গামলা (২৩) গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হন। পরে শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, শুক্রবার (৫ জুন) গিভাটি ব্রিগেডের শাকেড ব্যাটালিয়নের সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) আগ্নেয়াস্ত্র থেকে দুর্ঘটনাবশত ছোড়া গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, উভয় ঘটনার তদন্ত করছে সামরিক পুলিশ। এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান বিমান হামলার মধ্যেই হিজবুল্লাহর ছোড়া ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোনের আঘাতে আরও চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

সশস্ত্র যোদ্ধাদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুই ঘটনায় অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

শনিবার (৬ জুন) রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, কমান্ডো ব্রিগেডের এগোজ ইউনিটের ডেপুটি স্কোয়াড কমান্ডার ক্যাপ্টেন শাহার গামলা (২৩) গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হন। পরে শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, শুক্রবার (৫ জুন) গিভাটি ব্রিগেডের শাকেড ব্যাটালিয়নের সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) আগ্নেয়াস্ত্র থেকে দুর্ঘটনাবশত ছোড়া গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আইডিএফ জানিয়েছে, উভয় ঘটনার তদন্ত করছে সামরিক পুলিশ।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান বিমান হামলার মধ্যেই হিজবুল্লাহর ছোড়া ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোনের আঘাতে আরও চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow