সহজ উপায়ে তৈরি করুন ঈদের স্পেশাল রাইস পুডিং

ঈদের দিন মানেই নানা রকম মিষ্টির আয়োজন। এই বিশেষ দিনে ঘরে ঘরে তৈরি হয় সুস্বাদু সব ডেজার্ট, যা খাবারের টেবিলকে করে তোলে আরও আকর্ষণীয়। চাল দিয়ে আমরা সাধারণত পোলাও বা ভাতের নানা পদ তৈরি করি, তবে এই উপাদান দিয়েই বানানো যায় দারুণ স্বাদের মিষ্টিও। দুধ-ডিমের পুডিং তো অনেকেই খেয়েছেন, তবে এবার একটু ভিন্ন স্বাদে তৈরি করতে পারেন চাল দুধের পুডিং। এটি বানানো খুবই সহজ এবং এতে বিশেষ কোনো ঝামেলাও নেই। আসুন জেনে নেওয়া যাক রাইস পুডিং কীভাবে বানাবেন- উপকরণ ১. পোলাওয়ের চাল দেড় কাপ২. তরল দুধ ১ লিটার ৩. চিনির গুঁড়া ১ কাপ ৪. কনডেন্সড মিল্ক ১ কাপ৫. ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা ৬. মাখন ১ টেবিল চামচ প্রস্তুত প্রণালিএকটি পাত্রে দুধ ও চাল একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন এবং ধীরে ধীরে রান্না করতে থাকুন। প্রায় ৩০ মিনিট অল্প আঁচে রান্না করুন, যতক্ষণ না চাল নরম হয় এবং মিশ্রণটি ঘন হয়ে আসে। ঘন হয়ে এলে অনবরত ন্ড়তে থাকুন, যাতে দুধ নিচে লেগে না যায়। চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এতে চিনি, কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স এবং কিশমিশ মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। এতে পুডিংয়ের স্বাদ ও ঘনত্

সহজ উপায়ে তৈরি করুন ঈদের স্পেশাল রাইস পুডিং

ঈদের দিন মানেই নানা রকম মিষ্টির আয়োজন। এই বিশেষ দিনে ঘরে ঘরে তৈরি হয় সুস্বাদু সব ডেজার্ট, যা খাবারের টেবিলকে করে তোলে আরও আকর্ষণীয়। চাল দিয়ে আমরা সাধারণত পোলাও বা ভাতের নানা পদ তৈরি করি, তবে এই উপাদান দিয়েই বানানো যায় দারুণ স্বাদের মিষ্টিও।

দুধ-ডিমের পুডিং তো অনেকেই খেয়েছেন, তবে এবার একটু ভিন্ন স্বাদে তৈরি করতে পারেন চাল দুধের পুডিং। এটি বানানো খুবই সহজ এবং এতে বিশেষ কোনো ঝামেলাও নেই।

আসুন জেনে নেওয়া যাক রাইস পুডিং কীভাবে বানাবেন-

jago

উপকরণ
১. পোলাওয়ের চাল দেড় কাপ
২. তরল দুধ ১ লিটার
৩. চিনির গুঁড়া ১ কাপ
৪. কনডেন্সড মিল্ক ১ কাপ
৫. ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা
৬. মাখন ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
একটি পাত্রে দুধ ও চাল একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন এবং ধীরে ধীরে রান্না করতে থাকুন। প্রায় ৩০ মিনিট অল্প আঁচে রান্না করুন, যতক্ষণ না চাল নরম হয় এবং মিশ্রণটি ঘন হয়ে আসে। ঘন হয়ে এলে অনবরত ন্ড়তে থাকুন, যাতে দুধ নিচে লেগে না যায়। চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এতে চিনি, কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স এবং কিশমিশ মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করুন।

এতে পুডিংয়ের স্বাদ ও ঘনত্ব আরও বাড়বে। চুলা থেকে নামানোর মাখন মিশিয়ে নিন, এরপর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

এসএকেওয়াই/আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow