সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা : ডা. জাহেদ উর রহমান
ডিসিরা জানিয়েছেন সাংবাদিক হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় নীতিমালা থাকা দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আমরাও নীতিমালা এবং রেগুলেশনের কথা ভাবছি এবং এটা দ্রুতই করবো। বুধবার (৬ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। জাহেদ উর রহমান বলেন, সাংবাদিক হওয়ার জন্য নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করবো। এদিকে, ডিসিরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক চাপের কথা বলেন। তারা সে বিষয়ে তাদের কোনও চাওয়া ব্যক্ত করেছেন কিনা জানতে চেয়ে সাংবাদিকরা উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন। জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, রাজনৈতিক প্রভাবের আলোচনা এখানে আসেনি। যেটা এসেছে তা হলো, আমরা এখন অনলাইন বেজড ডিজিটাল মিডিয়ার অন্তর্ভুক্ত হয়েছি। তাদের মতে, অনেক সময় কাজ করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হন। তাই তারা প্রত্যাশা রাখেন, সাংবাদিকদের জন্য কিছু প্রয়োজনীয় নীতিমালা এবং কোড অব কন্টাক্ট থাকা দরকার। যেটি সাংবাদিকরা
ডিসিরা জানিয়েছেন সাংবাদিক হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় নীতিমালা থাকা দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আমরাও নীতিমালা এবং রেগুলেশনের কথা ভাবছি এবং এটা দ্রুতই করবো।
বুধবার (৬ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, সাংবাদিক হওয়ার জন্য নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করবো।
এদিকে, ডিসিরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক চাপের কথা বলেন। তারা সে বিষয়ে তাদের কোনও চাওয়া ব্যক্ত করেছেন কিনা জানতে চেয়ে সাংবাদিকরা উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন।
জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, রাজনৈতিক প্রভাবের আলোচনা এখানে আসেনি। যেটা এসেছে তা হলো, আমরা এখন অনলাইন বেজড ডিজিটাল মিডিয়ার অন্তর্ভুক্ত হয়েছি। তাদের মতে, অনেক সময় কাজ করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হন। তাই তারা প্রত্যাশা রাখেন, সাংবাদিকদের জন্য কিছু প্রয়োজনীয় নীতিমালা এবং কোড অব কন্টাক্ট থাকা দরকার। যেটি সাংবাদিকরা ফলো করবেন।
তিনি আরও বলেন, এরকম হলে সবাই সবার কাজটি সুষ্ঠুভাবে করতে পারবেন। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এছাড়াও প্রত্যেকের দায়িত্ব পালনে সুবিধা হবে।
What's Your Reaction?