সাংবাদিক হানিফকে হত্যার হুমকির প্রতিবাদে সোনাইমুড়ীতে মানববন্ধন
সাংবাদিক মোহাম্মদ হানিফকে মুঠোফোনে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে সোনাইমুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে গ্রেপ্তার না করলে কাফনের কাপড় পরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে সোনাইমুড়ী বাইপাস চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। জানা গেছে, সম্প্রতি পার্শ্ববর্তী চাটখিল উপজেলার ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নিহতের পরিবার সংবাদ সম্মেলন করে। সেই সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই একটি প্রভাবশালী চক্র সাংবাদিক হানিফের ওপর ক্ষিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় নিজেকে ইউনিয়ন যুবদলের সভাপতি পরিচয় দিয়ে মো. রুবেল নামে এক ব্যক্তি দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার সাংবাদিক হানিফকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ‘দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার’ হুমকি দেয়। হুমকির সেই অডিও রেকর্ডটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক হানিফ গত ২৫ এপ্রিল সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) কর
সাংবাদিক মোহাম্মদ হানিফকে মুঠোফোনে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে সোনাইমুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে গ্রেপ্তার না করলে কাফনের কাপড় পরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে সোনাইমুড়ী বাইপাস চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
জানা গেছে, সম্প্রতি পার্শ্ববর্তী চাটখিল উপজেলার ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নিহতের পরিবার সংবাদ সম্মেলন করে। সেই সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই একটি প্রভাবশালী চক্র সাংবাদিক হানিফের ওপর ক্ষিপ্ত হয়।
এরই ধারাবাহিকতায় নিজেকে ইউনিয়ন যুবদলের সভাপতি পরিচয় দিয়ে মো. রুবেল নামে এক ব্যক্তি দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার সাংবাদিক হানিফকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ‘দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার’ হুমকি দেয়। হুমকির সেই অডিও রেকর্ডটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক হানিফ গত ২৫ এপ্রিল সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
প্রশাসনের এই নির্লিপ্ততায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক খোরশেদ আলম বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার না করলে আমরা আরও বড় পরিসরে রাজপথে নামব। প্রয়োজনে কাফনের কাপড় পরে আমরণ কর্মসূচি পালন করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সামছুল আরেফিন জাফর, বেলাল হোসাইন ভূঁইয়া, আমিনুল ইসলাম মানিক, আনোয়ার বারী পিন্টু, ইয়াকুব আল মাহমুদ, মোহাম্মদ হানিফ, রবিউল হাসান, জাহাঙ্গীর আলম, মামুনুর রশিদ, নূর মোহাম্মদ সবুজ, জসিম উদ্দিন রাজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানার এএসআই রেজাউল ইসলাম জানান, হুমকিদাতাকে চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রশাসনের এই ধীরগতিতে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
What's Your Reaction?