সাংবাদিককে মারধরের অভিযোগ, যুবদল নেতাকে শোকজ
নরসিংদীর মনোহরদীতে সাংবাদিককে মারধর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়| অভিযুক্ত মাসুদুর রহমান সোহাগ উপজেলা যুবদলের সদস্য সচিব। এদিকে মারধরের শিকার ওই সাংবাদিকের নাম সাখাওয়াত হোসেন সৌরভ। নোটিশে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবে স্থানীয় গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হলো। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্প
নরসিংদীর মনোহরদীতে সাংবাদিককে মারধর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়|
অভিযুক্ত মাসুদুর রহমান সোহাগ উপজেলা যুবদলের সদস্য সচিব। এদিকে মারধরের শিকার ওই সাংবাদিকের নাম সাখাওয়াত হোসেন সৌরভ।
নোটিশে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবে স্থানীয় গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হলো।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মাসুদুর রহমান সোহাগকে কেন্দ্রীয় কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সংগঠনের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজ কেউ করলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কোনো আপোষ নেই।
What's Your Reaction?