সাংবাদিকদের তথ্য দিতে সব জেলায় ফোকাল পারসন নিয়োগের সুপারিশ

মাঠ প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সমন্বয় বাড়াতে জেলা পর্যায়ে একজন করে ‘ফোকাল পারসন’ নিয়োগের সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের এ বিষয়ে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।   তিনি বলেন, এই প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করবেন এবং তথ্য সরবরাহে সহায়তা করবেন, যাতে গণমাধ্যম আরও স্বচ্ছভাবে সংবাদ প্রকাশ করতে পারে।  বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন হয়। অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  মাহবুবা ফারজানা বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে বিভিন্ন সমন্বয় সভা ও প্রশাসনিক বৈঠকে স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।   তথ্য সচিব বলেন, জেলা কোঅর্ডিনেশন মিটিংগুলোতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, যাতে সহযোগিতামূলক পরিবেশে কাজ করা যায়। তাহলে তথ্যগুলো সরাসরি সভা থেকেই পাওয়া যাবে।   আরও পড়ুনসীমান্তে বিজিবিকে সতর

সাংবাদিকদের তথ্য দিতে সব জেলায় ফোকাল পারসন নিয়োগের সুপারিশ

মাঠ প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সমন্বয় বাড়াতে জেলা পর্যায়ে একজন করে ‘ফোকাল পারসন’ নিয়োগের সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের এ বিষয়ে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।  

তিনি বলেন, এই প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করবেন এবং তথ্য সরবরাহে সহায়তা করবেন, যাতে গণমাধ্যম আরও স্বচ্ছভাবে সংবাদ প্রকাশ করতে পারে। 

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন হয়। অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মাহবুবা ফারজানা বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে বিভিন্ন সমন্বয় সভা ও প্রশাসনিক বৈঠকে স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।  

তথ্য সচিব বলেন, জেলা কোঅর্ডিনেশন মিটিংগুলোতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, যাতে সহযোগিতামূলক পরিবেশে কাজ করা যায়। তাহলে তথ্যগুলো সরাসরি সভা থেকেই পাওয়া যাবে।  

আরও পড়ুন
সীমান্তে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 
দুর্নীতি প্রতিরোধে প্রচারণায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুদক 

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে তথ্য পাওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে জেলা প্রশাসকদের একজন নির্দিষ্ট কর্মকর্তাকে ফোকাল পারসন হিসেবে দায়িত্ব দেওয়ার অনুরোধ করা হয়েছে। এই কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহে সমন্বয় করবেন।  

সরকারি কর্মকর্তাদের টেলিভিশনে কথা বলতে অনীহার প্রসঙ্গেও ব্যাখ্যা দেন মাহবুবা ফারজানা। তিনি বলেন, সব কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, পাশাপাশি এ বিষয়ে সরকারি নীতিমালাও রয়েছে।

তথ্য সচিব বলেন, টেলিভিশনে আসার জন্য আমাদের কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। অনেক ক্ষেত্রে ক্যাবিনেট বিভাগের অনুমতি নিতে হয় এবং কে সরকারি মুখপাত্র হিসেবে কথা বলবেন, সেটিও নির্ধারিত থাকে।  

তিনি বলেন, সব কর্মকর্তা টেলিভিশনে বক্তব্য না দিলেও লিখিত তথ্য সরবরাহের মাধ্যমে গণমাধ্যমকে সহযোগিতা করা সম্ভব। এ ক্ষেত্রে তথ্যপ্রবাহকে আরও কার্যকর ও সমন্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

এনএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow