সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মাদারীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি চাই, আপনারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, বেলাল রিজভী, সেলিম ফরাজী, সুবল বিশ্বাসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মাদারীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি চাই, আপনারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, বেলাল রিজভী, সেলিম ফরাজী, সুবল বিশ্বাসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
What's Your Reaction?