সাইকেল চুরি রোধে বেরোবির হলে কার্ড পদ্ধতি চালু
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে সাইকেল ও মোটরসাইকেল চুরি রোধে বিশেষ কার্ড পদ্ধতি চালু করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (২১ মে) হল গ্যারেজে এ নিরাপত্তা ব্যবস্থা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা হলের গ্যারেজে তাদের বাহন নিরাপদে রাখতে পারবেন। হলের নিরাপত্তা প্রহরীরা জানিয়েছেন, প্রায়ই বহিরাগত চোর এসে শিক্ষার্থীদের সাইকেল বা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। চেনা না যাওয়ায় অনেক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেজে বা ‘বন্ধু পরিচয়ে’ অন্যের বাহন নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। চোর ও ভুয়া ব্যবহারকারীদের শনাক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী হলের গ্যারেজে সাইকেল বা বাইক রাখতে চাইলে গ্যারেজ কর্তৃপক্ষের কাছ থেকে একটি কার্ড সংগ্রহ করতে হবে এবং খাতায় নাম নিবন্ধন করতে হবে। পরবর্তীতে বাহন নিয়ে যাওয়ার সময় কার্ডটি কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে সেটি খালাস করতে হবে। কার্ড ছাড়া কাউকে গ্যারেজ থেকে সাইকেল বা মোটরসাইকেল বের করতে দেওয়া হবে না। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে সাইকেল ও মোটরসাইকেল চুরি রোধে বিশেষ কার্ড পদ্ধতি চালু করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (২১ মে) হল গ্যারেজে এ নিরাপত্তা ব্যবস্থা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা হলের গ্যারেজে তাদের বাহন নিরাপদে রাখতে পারবেন।
হলের নিরাপত্তা প্রহরীরা জানিয়েছেন, প্রায়ই বহিরাগত চোর এসে শিক্ষার্থীদের সাইকেল বা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। চেনা না যাওয়ায় অনেক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেজে বা ‘বন্ধু পরিচয়ে’ অন্যের বাহন নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। চোর ও ভুয়া ব্যবহারকারীদের শনাক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী হলের গ্যারেজে সাইকেল বা বাইক রাখতে চাইলে গ্যারেজ কর্তৃপক্ষের কাছ থেকে একটি কার্ড সংগ্রহ করতে হবে এবং খাতায় নাম নিবন্ধন করতে হবে। পরবর্তীতে বাহন নিয়ে যাওয়ার সময় কার্ডটি কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে সেটি খালাস করতে হবে। কার্ড ছাড়া কাউকে গ্যারেজ থেকে সাইকেল বা মোটরসাইকেল বের করতে দেওয়া হবে না।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, কার্ড থাকলে কেবল প্রকৃত মালিকই সাইকেল নিয়ে যেতে পারবেন। এতে চুরি বন্ধ হবে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, আগে সাইকেল হারিয়ে গেলে হল প্রশাসন দায় এড়িয়ে যেত। কিন্তু এখন কার্ড পদ্ধতি চালু হওয়ায় চুরির ঘটনায় প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে।
হলের সহকারী রেজিস্ট্রার মো. আল আমিন বলেন, শিক্ষার্থীদের সুবিধা ও বাহনের নিরাপত্তার স্বার্থে এ কার্ড চালু করা হয়েছে। কার্ডটি সহজে বহনযোগ্য।
হলের প্রভোস্ট অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, হলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মূল্যবান জিনিস যেন চুরি না হয়, সেই দিকটি বিবেচনা করেই এই সিস্টেম চালু করা হয়েছে।
আজিজুর রহমান/কেএইচকে/এএসএম
What's Your Reaction?