সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলা

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের একটি আরএএফ ঘাঁটি লক্ষ্য করে রোববার রাতে ‘সন্দেহভাজন ড্রোন হামলা’ করা হয়েছে। সাইপ্রাসের আরএএফ আক্রোতিরিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। খবর বিবিসির।  তবে এই হামলায় কোনো হতাহত হয়নি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণাণয় বলেছে, এই অঞ্চলে আমাদের সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের কর্মীদের রক্ষা করতে ঘাঁটি থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান ‘বাছবিচারহীনভাবে হামলার’ কারনে ব্রিটিশ সেনা এবং নাগরিকদের মধ্যপ্রাচ্যে ঝুঁকিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি। এর আগে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন তিনি। স্টারমার বলেন, উপসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদাররা নিজেদের রক্ষায় আমাদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছে.... সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে আমা

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলা

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের একটি আরএএফ ঘাঁটি লক্ষ্য করে রোববার রাতে ‘সন্দেহভাজন ড্রোন হামলা’ করা হয়েছে। সাইপ্রাসের আরএএফ আক্রোতিরিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। খবর বিবিসির। 

তবে এই হামলায় কোনো হতাহত হয়নি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণাণয় বলেছে, এই অঞ্চলে আমাদের সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের কর্মীদের রক্ষা করতে ঘাঁটি থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান ‘বাছবিচারহীনভাবে হামলার’ কারনে ব্রিটিশ সেনা এবং নাগরিকদের মধ্যপ্রাচ্যে ঝুঁকিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি।

এর আগে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন তিনি।

স্টারমার বলেন, উপসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদাররা নিজেদের রক্ষায় আমাদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছে.... সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে আমাদের ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে রয়েছে.... যেগুলো ইতোমধ্যেই সফলভাবে ইরানের হামলা প্রতিহত করছে।

তিনি বলেন, হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের উৎসমুখেই ধ্বংস করা অর্থাৎ তাদের সংরক্ষণাগারে বা যেসব লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় সেখানে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow