সাখাওয়াত হোসেন মন্ত্রী হওয়ায় এলাকায় আনন্দের বন্যা
নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের বিএনপির সংসদ সদস্য আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। তার মন্ত্রী হওয়ার খবরে এলাকায় বইছে আনন্দের বন্যা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার খবরে বেলাব-মনোহরদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস। এ উচ্ছ্বাসে নারায়ণপুর বাজার এলাকায় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। বকুল বিএনপির হয়ে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তৃণমূল পর্যায় থেকে দাবি ওঠে তাকে মন্ত্রী করার। প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম বলেন, জননেতা বকুল সরদার মন্ত্রী হওয়ায় আমরা উচ্ছ্বসিত ও আনন্দিত, তিনি বেলাব মনোহরদীর শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা ঘাটের অভূতপূর্ব উন্নয়ন সাধন করবেন। বেলাবো উপজেলা যুবদলের নেতা মো. মাসুদ মোল্লা বলেন, আমরা আনন্দিত,
নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের বিএনপির সংসদ সদস্য আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। তার মন্ত্রী হওয়ার খবরে এলাকায় বইছে আনন্দের বন্যা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার খবরে বেলাব-মনোহরদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস। এ উচ্ছ্বাসে নারায়ণপুর বাজার এলাকায় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
বকুল বিএনপির হয়ে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তৃণমূল পর্যায় থেকে দাবি ওঠে তাকে মন্ত্রী করার।
প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম বলেন, জননেতা বকুল সরদার মন্ত্রী হওয়ায় আমরা উচ্ছ্বসিত ও আনন্দিত, তিনি বেলাব মনোহরদীর শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা ঘাটের অভূতপূর্ব উন্নয়ন সাধন করবেন।
বেলাবো উপজেলা যুবদলের নেতা মো. মাসুদ মোল্লা বলেন, আমরা আনন্দিত, আমরা আশা রাখি ওনার হাত ধরে স্বাস্থ্য শাখার মাইলফলক রচিত হবে।
নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুলকে মন্ত্রী হিসেবে নিয়োগ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নারায়ণপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন।
What's Your Reaction?