সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ
বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ৩৮ বিজিবির অধীনস্থ তিন্দু ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর তীরে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেলে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।
পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি ডুবুরি দল থানচিতে এসে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়। মোট আটজন ডুবুরি দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালিয়েও নিখোঁজ পর্যটকের সন্
বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ৩৮ বিজিবির অধীনস্থ তিন্দু ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর তীরে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেলে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।
পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি ডুবুরি দল থানচিতে এসে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়। মোট আটজন ডুবুরি দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালিয়েও নিখোঁজ পর্যটকের সন্ধান পাননি। অবশেষে ঘটনার দুই দিন পর সাঙ্গু নদীর তীরে তার মরদেহ উদ্ধার হয়।