সাত দিনের সফরে তুরস্কে গেলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাত দিনের সফরে তুরস্কের উদ্দেশে আজ বুধবার (৩ জুন) সকালে ঢাকা ত্যাগ করেছেন। তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর সভাপতির আমন্ত্রণে আগামী ৫-৭ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ তিনি যোগদান করবেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানিয়েছে, বিভিন্ন দেশের শতাধিক মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ, বেসরকারি খাত এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ একত্রিত হবেন। এই ফোরাম নীতি নির্ধারকদের জন্য বর্জ্যমুক্ত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনার একটি মঞ্চ তৈরি করবে এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি ও টেকসই পন্থা অন্বেষণে সহায়তা করবে বলে আয়োজকরা আশা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তুরস্ক সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’ কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়া, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সমতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এর মধ্যে

সাত দিনের সফরে তুরস্কে গেলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাত দিনের সফরে তুরস্কের উদ্দেশে আজ বুধবার (৩ জুন) সকালে ঢাকা ত্যাগ করেছেন।

তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর সভাপতির আমন্ত্রণে আগামী ৫-৭ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ তিনি যোগদান করবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানিয়েছে, বিভিন্ন দেশের শতাধিক মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ, বেসরকারি খাত এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ একত্রিত হবেন। এই ফোরাম নীতি নির্ধারকদের জন্য বর্জ্যমুক্ত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনার একটি মঞ্চ তৈরি করবে এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি ও টেকসই পন্থা অন্বেষণে সহায়তা করবে বলে আয়োজকরা আশা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তুরস্ক সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’ কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এছাড়া, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সমতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আগামী ৯ জুন (সোমবার) দেশে ফিরবেন বলে জানানো হয়েছে। তাছাড়া আরও জানানো হয়, উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow