সাত মাদক কারবারিসহ গ্রেপ্তার ১০ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজন মাদক কারবারি ও অন্যরা ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলার আসামি।  মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। গ্রেপ্তাররা হলেন- মো. খোরশেদ (৫০), মো. শামীম (৩৪), মো. রিয়াজ (২৭), মো. মাসুম (৩৮), মো. কাকন (৩৮), আনোয়ার হোসেন কুট্টি (৪৫), মো. লিমন (২৪), আবু তাহের (২৮), মো. বিল্লাল হোসেন (৪০) ও হাকিম মিয়া (৩০)। তাদের কাছ থেকে ৫৮০ পুড়িয়া হেরোইন ও ২৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মাদক কারবারিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

সাত মাদক কারবারিসহ গ্রেপ্তার ১০ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজন মাদক কারবারি ও অন্যরা ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলার আসামি। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক।

গ্রেপ্তাররা হলেন- মো. খোরশেদ (৫০), মো. শামীম (৩৪), মো. রিয়াজ (২৭), মো. মাসুম (৩৮), মো. কাকন (৩৮), আনোয়ার হোসেন কুট্টি (৪৫), মো. লিমন (২৪), আবু তাহের (২৮), মো. বিল্লাল হোসেন (৪০) ও হাকিম মিয়া (৩০)। তাদের কাছ থেকে ৫৮০ পুড়িয়া হেরোইন ও ২৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মাদক কারবারিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow