সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার লক্ষ্যে সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিন। সভায় এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—শাহজাদা মিনহাজ (মাই টিভি), সাইফুদ্দিন (বাংলা টিভি), মিজানুর রহমান রুবেল (গ্লোবাল টিভি), আব্দুল্লাহ আল মারুফ (বিজয় টিভি), আবুল কালাম আজাদ (বিজয় টিভি), এরশাদ আলম (গ্লোবাল টিভি) ও রনি দেব। সভায় বক্তারা বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ সংগঠন গঠনের মূল উদ্দেশ্য। সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ সং

সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার লক্ষ্যে সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিন।

সভায় এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—শাহজাদা মিনহাজ (মাই টিভি), সাইফুদ্দিন (বাংলা টিভি), মিজানুর রহমান রুবেল (গ্লোবাল টিভি), আব্দুল্লাহ আল মারুফ (বিজয় টিভি), আবুল কালাম আজাদ (বিজয় টিভি), এরশাদ আলম (গ্লোবাল টিভি) ও রনি দেব।

সভায় বক্তারা বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ সংগঠন গঠনের মূল উদ্দেশ্য। সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে তুলে ধরার ক্ষেত্রেও ফোরামটি ভূমিকা রাখবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow