সাতকানিয়ার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের সভাপতি মামুনুর রশিদ মামুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তূলাতলী এলাকার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মুহাম্মদ মামুনুর রশিদ মামুনকে সভাপতি করে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত অফিস আদেশ স্মারক নম্বরঃ চশিবো/বিদ্যা/চট্ট-দঃ (সাত)/১২৩৩/৯৭ (অংশ-১) /১৫৩৫ (৪) তারিখঃ ১২/০৮/২০২৬ খ্রি. এর আলোকে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে বুধবার (১২ আগস্ট) এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে মোহাম্মদ মামুনুর রশিদ মামুনকে সভাপতি করা হয়েছে। তিনি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন। রতন কুমার দাশ জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য এবং আবু জাফর মোহাম্মদ সেলিম উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অফিস আদেশে উ

সাতকানিয়ার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের সভাপতি মামুনুর রশিদ মামুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তূলাতলী এলাকার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মুহাম্মদ মামুনুর রশিদ মামুনকে সভাপতি করে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত অফিস আদেশ স্মারক নম্বরঃ চশিবো/বিদ্যা/চট্ট-দঃ (সাত)/১২৩৩/৯৭ (অংশ-১) /১৫৩৫ (৪) তারিখঃ ১২/০৮/২০২৬ খ্রি. এর আলোকে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে বুধবার (১২ আগস্ট) এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে মোহাম্মদ মামুনুর রশিদ মামুনকে সভাপতি করা হয়েছে। তিনি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন। রতন কুমার দাশ জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য এবং আবু জাফর মোহাম্মদ সেলিম উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, এডহক কমিটিটি আদেশ জারির তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

জেএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow