সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
রাজধানী থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এই সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
রাজধানী থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক এই সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
What's Your Reaction?