সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের জেলা সভাপতিসহ ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কাটিয়া এলাকার নিরিবিলি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলটিতে যোগ দেন। জেলা নাগরিক ঐক্যের সভাপতি রবিউল ইসলাম খানের নেতৃত্বে যোগ দেওয়া এসব নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন, আজকের এই বৃহৎ যোগদানের মাধ্যমে দল আরও গতিশীল হবে এবং এর ইতিবাচক প্রভাব আগামী নির্বাচনের মাঠে স্পষ্টভাবে প্রতিফলিত হবে। অনুষ্ঠানে রবিউল ইসলাম খান বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অভিজ্ঞতা নাগরিক ঐক্যের পূর্ব থেকেই রয়েছে। বিগত ১৫ বছর ধরে বিএনপির সঙ্গে স্বাচ্ছন্দ্যের সঙ্গে রাজনীতি করার অভিজ্ঞতা আমাদের আছে। বিএনপির নীতি, আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আমরা নাগরিক ঐক্যের রাজনীতি থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের জেলা সভাপতিসহ ২১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কাটিয়া এলাকার নিরিবিলি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলটিতে যোগ দেন।

জেলা নাগরিক ঐক্যের সভাপতি রবিউল ইসলাম খানের নেতৃত্বে যোগ দেওয়া এসব নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন, আজকের এই বৃহৎ যোগদানের মাধ্যমে দল আরও গতিশীল হবে এবং এর ইতিবাচক প্রভাব আগামী নির্বাচনের মাঠে স্পষ্টভাবে প্রতিফলিত হবে।

অনুষ্ঠানে রবিউল ইসলাম খান বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অভিজ্ঞতা নাগরিক ঐক্যের পূর্ব থেকেই রয়েছে। বিগত ১৫ বছর ধরে বিএনপির সঙ্গে স্বাচ্ছন্দ্যের সঙ্গে রাজনীতি করার অভিজ্ঞতা আমাদের আছে। বিএনপির নীতি, আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আমরা নাগরিক ঐক্যের রাজনীতি থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী এবং জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি।

আহসানুর রহমান রাজীব/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow