সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিল জব্দ, আটক ২

সাতক্ষীরার কালীগঞ্জের খানজিয়া এলাকা থেকে (এক হাজার ছয়শত ঊনপঞ্চাশ বোতল) ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন খানজিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১,৬৪৯ (এক হাজার ছয়শত ঊনপঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে। আসামিরা হলেন মোঃ ইমরান হোসেন (২৯) পিতা: খোরশেদ আলম ও মোঃ কামাল হোসেন (৪১) উভয় সাং: খানজিয়া, থানা: কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিল জব্দ, আটক ২

সাতক্ষীরার কালীগঞ্জের খানজিয়া এলাকা থেকে (এক হাজার ছয়শত ঊনপঞ্চাশ বোতল) ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন খানজিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১,৬৪৯ (এক হাজার ছয়শত ঊনপঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে। আসামিরা হলেন মোঃ ইমরান হোসেন (২৯) পিতা: খোরশেদ আলম ও মোঃ কামাল হোসেন (৪১) উভয় সাং: খানজিয়া, থানা: কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরা

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow