সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান শুরু সোমবার
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল)। জেলার দুই হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১ কর্মদিবসে জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং শেষ ৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য বিভাগ জানায়, নির্ধারিত বয়সসীমার সব শিশুকেই এই ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। আগে এমআর টিকা নেওয়া থাকলেও বা হাম কিংবা রুবেলায় আক্রান্ত হয়ে থাকলেও পুনরায় টিকা গ্রহণে কোনো বাধা নেই। তবে সর্বশেষ টিকা গ্রহণের ২৮ দিন পার হলে নতুন করে টিকা দেওয়া যাবে। জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, হাম ও রুবেলা নির্মূলে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকাল ৯টা থেক
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল)। জেলার দুই হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১ কর্মদিবসে জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং শেষ ৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নির্ধারিত বয়সসীমার সব শিশুকেই এই ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। আগে এমআর টিকা নেওয়া থাকলেও বা হাম কিংবা রুবেলায় আক্রান্ত হয়ে থাকলেও পুনরায় টিকা গ্রহণে কোনো বাধা নেই। তবে সর্বশেষ টিকা গ্রহণের ২৮ দিন পার হলে নতুন করে টিকা দেওয়া যাবে।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, হাম ও রুবেলা নির্মূলে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে টিকা দেওয়া হবে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডা. রাশেদ উদ্দিন মৃধা।
এ সময় মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ডা. ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট শেখ আব্দুল বাকীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?