সাতসকালে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মহাসড়কের একটি লেনে কাজ চলার কারণে যান চলাচলে ধীরগতি ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরে ধীরে সড়ক পার হচ্ছিল। ঠিক তখনই চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পেছনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের জট তৈরি হয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস সেই জটলার মধ্যে ঢুকে পড়ে। এর ফলে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী নিহত হন। পুলিশ জানায়, নিহত ও আহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

সাতসকালে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মহাসড়কের একটি লেনে কাজ চলার কারণে যান চলাচলে ধীরগতি ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরে ধীরে সড়ক পার হচ্ছিল। ঠিক তখনই চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পেছনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের জট তৈরি হয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস সেই জটলার মধ্যে ঢুকে পড়ে।

এর ফলে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী নিহত হন।

পুলিশ জানায়, নিহত ও আহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow