সাপের কামড় খেয়েও আর্জেন্টিনার খেলা দেখা বৃদ্ধের বিষয়ে যা জানা গেল
সাপের কামড় খেয়েও চিকিৎসা নিতে না গিয়ে ফুটবল খেলা দেখতে থাকা এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং খেলা চলাকালীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম হাবিবুর রহমান (৬৫)। আরও পড়ুন আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ নিহত হাবিবুর রহমান রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন বাদল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, হাবিবুর রহমান রোববার রাতে বাড়ির পাশে সেচ পাম্প দেখতে যান। সাড়ে ৮টার দিকে সেচ ঘর থেকে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান। আরও পড়ুন
সাপের কামড় খেয়েও চিকিৎসা নিতে না গিয়ে ফুটবল খেলা দেখতে থাকা এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং খেলা চলাকালীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম
হাবিবুর রহমান (৬৫)।
নিহত হাবিবুর রহমান রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন বাদল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাবিবুর রহমান রোববার রাতে বাড়ির পাশে সেচ পাম্প দেখতে যান। সাড়ে ৮টার দিকে সেচ ঘর থেকে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
আর্জেন্টিনার খেলা দেখা অবস্থায় মৃত্যু প্রসঙ্গে ইউপি সদস্য বলেন, ‘তিনি তো ওই সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাহলে খেলা দেখলেন কখন?’
জিতু কবীর/এসআর/এএসএম
What's Your Reaction?

