সাফে মধুর সমস্যায় বাটলার
মনোযোগ হারিয়ে অনূর্ধ্ব-২০ দলের অধিনায়কত্ব খুইয়েছিলেন আফঈদা খন্দকার। নিজেকে শুধরাতে না পারা নারী জাতীয় দলের সেন্টারব্যাক সিনিয়র দলের অধিনায়কত্বও হারিয়েছেন। মারিয়া মাণ্ডার অধিনায়কত্বে সাফ মুকুট ধরে রাখার কঠিন লড়াইয়ে নামছে বাংলাদেশ।
মিশন শুরুর আগে মধুর এক সমস্যায় লাল-সবুজ শিবির। গোলরক্ষক হিসেবে একসময়কার নাম্বার ওয়ান রূপনা চাকমা সম্প্রতি মিলি আক্তারের কাছে জায়গা হারিয়েছেন। রূপনা ও মিলিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্বর্ণা রানী মণ্ডল। তিনজনের মধ্যে কাকে নিয়ে সাফ মিশন শুরু করবেন—এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পিটার বাটলার।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ তুলনামূলক সহজ প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে। এই ম্যাচে রূপনা ও মিলিকে সমান গেম টাইম দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। স্বর্ণা রানী মণ্ডলকেও হিসাবের বাইরে রাখা যাচ্ছে না। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবেন পিটার বাটলার—এটা সময়ই বলতে পারে।
ভারতের গোয়ায় আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে নারীদের সাফ। ‘এ’ গ্রুপে ভুটানকে ১-০ গোলে হারিয়ে নিজেদের মিশন শুরু করেছে গত দুই আসরের ফাইনালিস্ট নেপাল। ম্যাচে ভাগ্য নির্ধারণ করে দিয়েছে এদন দর্জির আত্মঘাতী গোল। বাংলাদেশের মিশন
মনোযোগ হারিয়ে অনূর্ধ্ব-২০ দলের অধিনায়কত্ব খুইয়েছিলেন আফঈদা খন্দকার। নিজেকে শুধরাতে না পারা নারী জাতীয় দলের সেন্টারব্যাক সিনিয়র দলের অধিনায়কত্বও হারিয়েছেন। মারিয়া মাণ্ডার অধিনায়কত্বে সাফ মুকুট ধরে রাখার কঠিন লড়াইয়ে নামছে বাংলাদেশ।
মিশন শুরুর আগে মধুর এক সমস্যায় লাল-সবুজ শিবির। গোলরক্ষক হিসেবে একসময়কার নাম্বার ওয়ান রূপনা চাকমা সম্প্রতি মিলি আক্তারের কাছে জায়গা হারিয়েছেন। রূপনা ও মিলিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্বর্ণা রানী মণ্ডল। তিনজনের মধ্যে কাকে নিয়ে সাফ মিশন শুরু করবেন—এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পিটার বাটলার।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ তুলনামূলক সহজ প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে। এই ম্যাচে রূপনা ও মিলিকে সমান গেম টাইম দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। স্বর্ণা রানী মণ্ডলকেও হিসাবের বাইরে রাখা যাচ্ছে না। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবেন পিটার বাটলার—এটা সময়ই বলতে পারে।
ভারতের গোয়ায় আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে নারীদের সাফ। ‘এ’ গ্রুপে ভুটানকে ১-০ গোলে হারিয়ে নিজেদের মিশন শুরু করেছে গত দুই আসরের ফাইনালিস্ট নেপাল। ম্যাচে ভাগ্য নির্ধারণ করে দিয়েছে এদন দর্জির আত্মঘাতী গোল। বাংলাদেশের মিশন শুরু হচ্ছে বৃহস্পতিবার। ‘বি’ গ্রুপের সেই ম্যাচই লাল-সবুজদের সেমিফাইনাল ভাগ্য লিখে দিতে পারে।
সেই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল আজ ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে সকালে দেড় ঘণ্টা অনুশীলন করেছে। সেশন শুরু হয়েছিল ওয়ার্মআপ ম্যাচ দিয়ে। পরবর্তী সময়ে পাসিং ড্রিল এবং পজিশনভিত্তিক খেলা। অনুশীলনের শেষ অংশে দুই দলের মধ্যে ৩০ মিনিটের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে কোচিং স্টাফরা খেলোয়াড়দের পজিশনিং, ট্যাকটিক্যাল সচেতনতা এবং খেলার বিভিন্ন পর্যায়ে দলের সঠিক গঠন বজায় রাখার বিষয়ে নিবিড়ভাবে কাজ করেন।
গোয়ার আবহাওয়া বর্তমানে বেশ গরম ও আর্দ্র থাকলেও সকালের সেশনের সময় হালকা বৃষ্টি হয়েছে এবং পুরোটা সময় আকাশ মেঘলা ছিল। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও খেলোয়াড়রা পুরো সেশনজুড়ে দুর্দান্ত প্রতিশ্রুতি এবং একাগ্রতা প্রদর্শন করেছেন।
দলের সব খেলোয়াড় সুস্থ আছেন এবং বর্তমানে স্কোয়াডে কোনো চোটের খবর নেই। দিনের শেষভাগে, দলটি তাদের হোটেলের পুলে রিকভারি সেশন সম্পন্ন করে।
বাংলাদেশ দল আগামীকাল মঙ্গলবার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে সকাল ৭টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত অনুশীলন সেশন পরিচালনা করবে।