হিজবুল্লাহর ড্রোন হামলায় চিন্তায় ইসরায়েলের সেনাবাহিনী
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে ইসরায়েলি সেনাবাহিনীতে। বিশেষ করে সীমান্তবর্তী রোশ হানিকরা এলাকায় সাম্প্রতিক হামলার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইসরায়েলি দৈনিক মারিভের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এমন ড্রোন ব্যবহার করছে যা ফাইবার-অপটিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। এ ধরনের ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগাতে সক্ষম।
সপ্তাহ শেষে হিজবুল্লাহ রোশ হানিকরার একটি পর্যটন এলাকায় ড্রোন হামলার ভিডিও প্রকাশ করে। এতে চার ইসরায়েলি আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মারিভের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ কেবল সামরিক স্থাপনা নয়, খোলা স্থানে অবস্থানরত সেনা সদস্যদের লক্ষ্য করেই বেশি হামলা চালাচ্ছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক চাপ ও আতঙ্ক বাড়ানোই তাদের উদ্দেশ্য।
গত বৃহস্পতিবারও বিস্ফোরকবাহী একটি ড্রোন লেবানন সীমান্ত সংলগ্ন ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে।
গ্যালিলি মেডিকেল সেন্টার জানিয়েছে, আহত চারজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল। পরে গ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে ইসরায়েলি সেনাবাহিনীতে। বিশেষ করে সীমান্তবর্তী রোশ হানিকরা এলাকায় সাম্প্রতিক হামলার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইসরায়েলি দৈনিক মারিভের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এমন ড্রোন ব্যবহার করছে যা ফাইবার-অপটিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। এ ধরনের ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগাতে সক্ষম।
সপ্তাহ শেষে হিজবুল্লাহ রোশ হানিকরার একটি পর্যটন এলাকায় ড্রোন হামলার ভিডিও প্রকাশ করে। এতে চার ইসরায়েলি আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মারিভের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ কেবল সামরিক স্থাপনা নয়, খোলা স্থানে অবস্থানরত সেনা সদস্যদের লক্ষ্য করেই বেশি হামলা চালাচ্ছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক চাপ ও আতঙ্ক বাড়ানোই তাদের উদ্দেশ্য।
গত বৃহস্পতিবারও বিস্ফোরকবাহী একটি ড্রোন লেবানন সীমান্ত সংলগ্ন ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে।
গ্যালিলি মেডিকেল সেন্টার জানিয়েছে, আহত চারজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল। পরে গুরুতর আহতদের একজনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তাকে সংকটাপন্ন হিসেবে ঘোষণা করা হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর