সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। তিনি পশ্চিম মিঠানালার বাসিন্দা এবং মৃত হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের ভুঁইয়া ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, আবু তাহের ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের হওয়া একটি সিআর মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। তিনি পশ্চিম মিঠানালার বাসিন্দা এবং মৃত হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের ভুঁইয়া ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, আবু তাহের ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের হওয়া একটি সিআর মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow