সাবেক এমপি আবদুর রউফকে গ্রেফতার দেখানোর নির্দেশ

জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার সময় রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর আমজাদ হোসেন তালুকদার গত ৩০ এপ্রিল আবদুর রউফকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত নির্ধারিত দিনে তাকে হাজির করার নির্দেশ দেন। শুনানির দিন আবদুর রউফকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি ক

সাবেক এমপি আবদুর রউফকে গ্রেফতার দেখানোর নির্দেশ

জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার সময় রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর আমজাদ হোসেন তালুকদার গত ৩০ এপ্রিল আবদুর রউফকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত নির্ধারিত দিনে তাকে হাজির করার নির্দেশ দেন।

শুনানির দিন আবদুর রউফকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

আবদুর রউফ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য ছিলেন।

এমডিএএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow