সাবেক এমপি বাহাউল হক আর নেই

সোনারগাঁওয়ের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক আর নেই। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জাতীয় পার্টি (এরশাদ) থেকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, তার প্রথম জানাজা জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির আঙিনায় দাফন করা হবে। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সোনারগাঁয়ে বাহাউল হক টেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ কায়সার ও লিয়াকত হোসেন খোকা, সাব

সাবেক এমপি বাহাউল হক আর নেই

সোনারগাঁওয়ের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক আর নেই। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি জাতীয় পার্টি (এরশাদ) থেকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, তার প্রথম জানাজা জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির আঙিনায় দাফন করা হবে।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সোনারগাঁয়ে বাহাউল হক টেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ কায়সার ও লিয়াকত হোসেন খোকা, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম এবং সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ অনেকে।

এছাড়া শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সূরা সদস্য ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া,সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি এ এম সালাউদ্দিন, সভাপতি মোক্তার হোসেন মোল্লা এবং এনসিপির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ।শোকবার্তায় নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, আবু নূর মোহাম্মদ বাহাউল হকের মৃত্যুতে সোনারগাঁবাসী একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবককে হারাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow