সাবেক এমপি শাহ আলমের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর রমনায় ইফতার অনুষ্ঠান থেকে গ্রেফতার হওয়া আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি শাহ আলমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা হক এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রমনা মডেল থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর আইডিইবি ভবনে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিতে গেলে স্থানীয়দের মাধ্যমে আটক হয়ে তিনি পুলিশের হেফাজতে আসেন। তার বিরুদ্ধে পূর্ববর্তী সময়ের কিছু অভিযোগ ও মামলার তথ্য যাচাই চলছে বলে জানানো হয়।শুনানিকালে আসামিপক্ষ জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জানায়, তার অতীত কার্যক্রম ও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন থানায় রেকর্ড যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া অব্যাহত আছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগার

সাবেক এমপি শাহ আলমের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর রমনায় ইফতার অনুষ্ঠান থেকে গ্রেফতার হওয়া আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি শাহ আলমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা হক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রমনা মডেল থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর আইডিইবি ভবনে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিতে গেলে স্থানীয়দের মাধ্যমে আটক হয়ে তিনি পুলিশের হেফাজতে আসেন। তার বিরুদ্ধে পূর্ববর্তী সময়ের কিছু অভিযোগ ও মামলার তথ্য যাচাই চলছে বলে জানানো হয়।
শুনানিকালে আসামিপক্ষ জামিন আবেদন করেন।

তবে রাষ্ট্রপক্ষ জানায়, তার অতীত কার্যক্রম ও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন থানায় রেকর্ড যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া অব্যাহত আছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করে।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

৭৮ বছর বয়সী শাহ আলম নবম জাতীয় সংসদের পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। গ্রেফতারের পর তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরদিন আদালতে হাজির করা হয়। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow