সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়–এর সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশীদ ও মো. মশিউর রহমান–এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং অনুসন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রথমবার দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হারুন-অর-রশীদ। ২০১৭ সালে তাকে পুনরায় চার বছরের জন্য একই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ২০২১ সালে হারুন-অর-রশীদের স্থলাভিষিক

সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়–এর সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশীদ ও মো. মশিউর রহমান–এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং অনুসন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রথমবার দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হারুন-অর-রশীদ। ২০১৭ সালে তাকে পুনরায় চার বছরের জন্য একই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

পরবর্তীতে ২০২১ সালে হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত হয়ে উপাচার্যের দায়িত্ব নেন অধ্যাপক মো. মশিউর রহমান। তিনি ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow