সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ (৬ আগস্ট)। ৪২ বছর আগে এই দিনে তিনি জনগণের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং পরে যোগাযোগ ও কৃষিমন্ত্রী হিসেবে তার অবদান স্মরণ করে দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকালে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। নৌ-সদর দপ্তরের পাশে অবস্থিত তার সমাধিস্থলে পবিত্র কোরআন খতম, কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে তার উদ্যোগ এবং নৌবাহিনীর সদস্যদের জন্য মসজিদ স্থাপনের উদ্যোগের কথাও স্মরণ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং নৌবাহিনীর বিভিন্ন মসজিদে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নৌবাহিনীর সদস্যরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ উপলক্ষে তার বাসভবন ‘মাহবুব ভবন’-এ কোরআন খতম, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ (৬ আগস্ট)। ৪২ বছর আগে এই দিনে তিনি জনগণের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং পরে যোগাযোগ ও কৃষিমন্ত্রী হিসেবে তার অবদান স্মরণ করে দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকালে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। নৌ-সদর দপ্তরের পাশে অবস্থিত তার সমাধিস্থলে পবিত্র কোরআন খতম, কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে তার উদ্যোগ এবং নৌবাহিনীর সদস্যদের জন্য মসজিদ স্থাপনের উদ্যোগের কথাও স্মরণ করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং নৌবাহিনীর বিভিন্ন মসজিদে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নৌবাহিনীর সদস্যরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এ উপলক্ষে তার বাসভবন ‘মাহবুব ভবন’-এ কোরআন খতম, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য প্রতিষ্ঠিত ‘সুরভি’তেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান গড়ে তুলতে স্বামীর উৎসাহের কথা স্মরণ করেছেন তিনি।

সাবেক এই নৌবাহিনী প্রধানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন জামে মসজিদেও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সিলেটের বাসভবনে বাদ জোহর পারিবারিক উদ্যোগে দোয়া ও আলোচনা সভা, তবারক বিতরণ এবং বিভিন্ন মাদরাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) দরগাহ মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে। বৃহত্তর সিলেটবাসী, দক্ষিণ সুরমা বিএনপি, বালাগঞ্জ উপজেলা বিএনপি ও ফেঞ্চুগঞ্জ বিএনপির উদ্যোগেও পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বগুড়ায় বাদ আসর মিলাদ, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। গাবতলীর একটি এতিমখানায়ও কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জামালপুর জেলার দুরমুনে হজরত শাহ কামাল (রহ.)–এর মাজারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফে এবং মদিনা শরিফে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। তার ওমরাহ পালনকালে পবিত্র কাবা ঘর ধোয়ার সৌভাগ্যের কথাও স্মরণ করা হয়েছে।

মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেখানে নিকলসন জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় রিজেন্ট লেক হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইভাবে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন, নিউইয়র্ক ও ফ্লোরিডার বিভিন্ন ইসলামিক সেন্টার ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মালয়েশিয়ায় দিনব্যাপী কোরআন খতম, বিশেষ মোনাজাত, এতিমদের মধ্যে খাদ্য বিতরণ এবং বিভিন্ন মাদরাসা ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপের বিভিন্ন মসজিদেও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়ামে তার কর্মজীবনের স্মৃতিবিজড়িত বিভিন্ন বস্তু সংরক্ষিত রয়েছে। এ ছাড়া কার্ডিওভাসকুলার গবেষণা, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজসেবার উদ্দেশে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট’ প্রতিষ্ঠা এবং সিলেটে তার জন্মভূমিতে হৃদরোগ বিষয়ক গবেষণা ও চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগের কথাও জানানো হয়েছে। সেখানে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

কেএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow