সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির আয়কর নথি জব্দের নির্দেশ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান তদন্তের স্বার্থে গাজীপুর-৫ আসনের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। আদালত সূত্রে জানা যায়, মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে গত ২১ জানুয়ারি ২০২৫ সালে মামলা দায়ের করা হয়। দুদকের আবেদনে বলা হয়, রমনা ও গাজীপুরের বিভিন্ন ঠিকানায় তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে কর অঞ্চল-৫-এ থাকা মেহের আফরোজ চুমকির করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সংশ্লিষ্ট আয়কর নথি ও রেকর্ড জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। এমডিএএ/এমএএইচ/
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান তদন্তের স্বার্থে গাজীপুর-৫ আসনের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
আদালত সূত্রে জানা যায়, মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে গত ২১ জানুয়ারি ২০২৫ সালে মামলা দায়ের করা হয়। দুদকের আবেদনে বলা হয়, রমনা ও গাজীপুরের বিভিন্ন ঠিকানায় তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদকের তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে কর অঞ্চল-৫-এ থাকা মেহের আফরোজ চুমকির করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সংশ্লিষ্ট আয়কর নথি ও রেকর্ড জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।
এমডিএএ/এমএএইচ/
What's Your Reaction?