সাবেক প্রেমিকার হুমকিতে ১৩তলা থেকে লাফ তরুণের
সাবেক প্রেমিকা ও তার বোনের মিথ্যা মামলার হুমকিতে ১৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন ২৪ বছর বয়সী এক তরুণ। রোববার (৯ আগস্ট) এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। পুলিশ জানিয়েছে, গত ৬ আগস্ট ওই তরুণের মৃত্যুর পর তার মায়ের করা অভিযোগের ভিত্তিতে দুই নারীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ওই তরুণ বান্দ্রা ইস্ট এলাকায় বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। এর আগে তিনি একজন বিচারকের আইন সহকারী হিসেবে কাজ করেছেন। পুলিশ কর্মকর্তা জানান, ওই তরুণ সম্প্রতি হতাশা ও মানসিক চাপে ছিলেন। ৬ আগস্ট তার মা তার দুই বন্ধুর কাছ থেকে ফোন পান। তারা তাকে জানান, বেঙ্গালুরুতে পড়াশোনার সময় ওই তরুণ এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। পরে ওই সম্পর্কের অবনতি ঘটে। পুলিশ জানায়, এরপর সাবেক প্রেমিকা ও তার বড় বোন ওই তরুণকে মিথ্যা পুলিশি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করেন। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। সূত্র: এনডিটিভি এমএসএম
সাবেক প্রেমিকা ও তার বোনের মিথ্যা মামলার হুমকিতে ১৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন ২৪ বছর বয়সী এক তরুণ। রোববার (৯ আগস্ট) এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।
পুলিশ জানিয়েছে, গত ৬ আগস্ট ওই তরুণের মৃত্যুর পর তার মায়ের করা অভিযোগের ভিত্তিতে দুই নারীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই তরুণ বান্দ্রা ইস্ট এলাকায় বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। এর আগে তিনি একজন বিচারকের আইন সহকারী হিসেবে কাজ করেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, ওই তরুণ সম্প্রতি হতাশা ও মানসিক চাপে ছিলেন। ৬ আগস্ট তার মা তার দুই বন্ধুর কাছ থেকে ফোন পান। তারা তাকে জানান, বেঙ্গালুরুতে পড়াশোনার সময় ওই তরুণ এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।
পরে ওই সম্পর্কের অবনতি ঘটে। পুলিশ জানায়, এরপর সাবেক প্রেমিকা ও তার বড় বোন ওই তরুণকে মিথ্যা পুলিশি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করেন।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
সূত্র: এনডিটিভি
এমএসএম
What's Your Reaction?