সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজনের জামিন চেম্বারে বহাল

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ তিন মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত ‘নো অর্ডার’ দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ চেম্বার জজ আদালতেও বহাল থাকে। বিষয়টি নিশ্চিত করেন সুজনের আইনজীবী অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু। আদালতে সুজনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, মো. মোতাহার হোসেন সাজু, এসএম আবুল হোসেন ও আজহার উল্লাহ ভূইয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন। এর আগে, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ তিন মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গত ৫ মে হাইকোর্টের বিচারপতি জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার মঞ্জুর করে আদেশ দেন। আদালতে ওইদিন নূরুল ইসলাম সুজনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি কর

সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজনের জামিন চেম্বারে বহাল

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ তিন মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত ‘নো অর্ডার’ দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ চেম্বার জজ আদালতেও বহাল থাকে। বিষয়টি নিশ্চিত করেন সুজনের আইনজীবী অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

আদালতে সুজনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, মো. মোতাহার হোসেন সাজু, এসএম আবুল হোসেন ও আজহার উল্লাহ ভূইয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন।

এর আগে, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ তিন মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গত ৫ মে হাইকোর্টের বিচারপতি জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে ওইদিন নূরুল ইসলাম সুজনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. এমদাদুল হানিফ ও মো. সিরাজুল আলম।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে পুলিশ।

তিন মামলার বিবরণ
পঞ্চগড় সদর থানায় একটি ও রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা দুটিসহ তিন মামলায় জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া নিখোঁজ আল আমিনকে হত্যা ও লাশ গুমের অভিযোগে বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ২০২৪ সালের ১০ নভেম্বর একটি মামলা করেন।

আরও পড়ুন
সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন রফিকুল ইসলাম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

২০২৪ সালের ৫ আগস্ট গুলিতে নিহত হন শিক্ষার্থী ইমরান। এ ঘটনায় তার মা কোহিনূর আক্তার ২৯৭ জনকে আসামি করে গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

নূরুল ইসলাম সুজন ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম অংশ নেন। তখন তিনি পরাজিত হন। সে সময় পঞ্চগড়-২ আসনে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মোজাহার হোসেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয়বার নির্বাচিত হন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তিনি।

এফএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow