সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও এফডিআর অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আলমগীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, তদন্তে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। একই সঙ্গে তার ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আরও পড়ুনঅবৈধ সম্পদ: সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের নামে মামলা আবেদনে বলা হয়, এবি ব্যাংক মতিঝিল শাখায় তার নামে থাকা ৮৭টি এফডিআরে বর্তমানে প্রায় ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা জমা রয়েছে। এছাড়া এবি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় ১২টি ওয়েজ আর্নারস বন্ডে রয়েছে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। জনতা ব্যাংক, এবি ব্যা

সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও এফডিআর অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আলমগীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

jagonews24ঢাকা মহানগর দায়রা জজ আদালত

দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, তদন্তে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।

একই সঙ্গে তার ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন
অবৈধ সম্পদ: সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের নামে মামলা

আবেদনে বলা হয়, এবি ব্যাংক মতিঝিল শাখায় তার নামে থাকা ৮৭টি এফডিআরে বর্তমানে প্রায় ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা জমা রয়েছে। এছাড়া এবি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় ১২টি ওয়েজ আর্নারস বন্ডে রয়েছে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। জনতা ব্যাংক, এবি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের একাধিক হিসাবেও বিপুল অর্থ জমা রয়েছে।

এসব অর্থ পাচার বা অন্যত্র স্থানান্তরের আশঙ্কা থাকায় দ্রুত অবরুদ্ধ করা প্রয়োজন বলে দুদক উল্লেখ করে।

এমডিএএ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow