সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে বাধা নেই

সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে আইভীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার (১৭ মে) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এর আগে হত্যাসহ পাঁচ মামলায় আইভীকে দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন সম্প্রতি খারিজ করেন আপিল বিভাগ। অপর পাঁচ মামলায় জামিনের বিষয়ে চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলা হয়। ১০ মে আপিল বিভাগ এ আদেশ দেন। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে তাকে তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে তিনি জামিন পান। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে চেম্বার জজ আদালত জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদন শুনানির জন্য পাঠিয়ে দেন। আরও পড়ুনড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে রিট, আদেশ ২১ মে হাদি হত্যা মামলার অধিকতর ত

সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে বাধা নেই

সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে আইভীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১৭ মে) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

এর আগে হত্যাসহ পাঁচ মামলায় আইভীকে দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন সম্প্রতি খারিজ করেন আপিল বিভাগ। অপর পাঁচ মামলায় জামিনের বিষয়ে চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলা হয়। ১০ মে আপিল বিভাগ এ আদেশ দেন।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে তাকে তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে তিনি জামিন পান। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে চেম্বার জজ আদালত জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদন শুনানির জন্য পাঠিয়ে দেন।

আরও পড়ুন
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে রিট, আদেশ ২১ মে 
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আবারও পেছালো 

পরে পুলিশ আরও পাঁচ মামলায় আইভীকে গ্রেফতার দেখায়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি রুল জারিসহ আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন স্থগিত করে আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

গত ১০ মে আপিল বিভাগ প্রথম দফার পাঁচ মামলায় জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করেন। একই সঙ্গে অপর পাঁচ মামলার জামিনে স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ। এতে এই ১০ মামলায় জামিন বহাল থাকে। অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই হত্যা মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্টে জামিন পান আইভী। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করে। চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।  

এফএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow