সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মারা গেছেন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন (৮১) মারা গেছেন। (ইন্নালিল্লাহি.... রাজিউন)। সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়া উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জয়চন্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ভাতিজা ফরহাদ আহমদ বলেন, সোমবার দুপুরে ঢাকার বাসভবনে তিনি মারা যান। মরদেহ কুলাউড়ায় আনা হচ্ছে। মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন কর

সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মারা গেছেন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন (৮১) মারা গেছেন। (ইন্নালিল্লাহি.... রাজিউন)।

সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়া উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জয়চন্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাতিজা ফরহাদ আহমদ বলেন, সোমবার দুপুরে ঢাকার বাসভবনে তিনি মারা যান। মরদেহ কুলাউড়ায় আনা হচ্ছে। মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাহিদুল ইসলাম/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow