সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ
মানব পাচারের মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মঙ্গলবার (২৪ মার্চ) রিমান্ড শুনানির জন্য ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এ সময় উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে পচা ডিম ছুড়ে মারেন এবং বিভিন্ন স্লোগান দেন।
এদিন বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ সেই আবেদন মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে নিয়ে যাওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত এক বিক্ষুব্ধ ব্যক্তি জানান, ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এবং সুযোগ পেলে আবারও এমন প্রতিবাদ করবেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ফেনীতেও একটি মামলায় তার বির
মানব পাচারের মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মঙ্গলবার (২৪ মার্চ) রিমান্ড শুনানির জন্য ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এ সময় উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে পচা ডিম ছুড়ে মারেন এবং বিভিন্ন স্লোগান দেন।
এদিন বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ সেই আবেদন মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে নিয়ে যাওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত এক বিক্ষুব্ধ ব্যক্তি জানান, ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এবং সুযোগ পেলে আবারও এমন প্রতিবাদ করবেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ফেনীতেও একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এর আগে সোমবার গভীর রাতে বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। পরে তাকে তাদের কার্যালয়ে নেওয়া হয়।