সাব্বিরকে নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির

মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে ডাক পেয়েছেন জাতীয় দলের এক সময়ের তারকা হার্ডহিটার সাব্বির রহমান। সুযোগ পেয়েছেন দেশের উদীয়মান কয়েকজন ক্রিকেটার। দলের নেতৃত্বে রয়েছেন এস এম মেহরব হোসেন। সাব্বির রহমান ছাড়াও এই টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন জাওয়াদ আবরার, সাব্বির রহমান রোমান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, মো. আব্দুল গফফার (সাকলাইন), আবু হায়দার রনি, মো. শাদহিন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন। আগামী ৮ ও ১০ আগস্ট বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। এই সিরিজের মধ্য দিয়েই ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রস্তুত করার লক্ষ্য নিয়েছে বিসিবি। বাংলাদেশ হাই পারফরম্যান্স টি-টোয়েন্টি স্কোয়াডজিশান আলম, জাওয়াদ

সাব্বিরকে নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির

মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে ডাক পেয়েছেন জাতীয় দলের এক সময়ের তারকা হার্ডহিটার সাব্বির রহমান। সুযোগ পেয়েছেন দেশের উদীয়মান কয়েকজন ক্রিকেটার। দলের নেতৃত্বে রয়েছেন এস এম মেহরব হোসেন।

সাব্বির রহমান ছাড়াও এই টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন জাওয়াদ আবরার, সাব্বির রহমান রোমান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, মো. আব্দুল গফফার (সাকলাইন), আবু হায়দার রনি, মো. শাদহিন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

আগামী ৮ ও ১০ আগস্ট বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। এই সিরিজের মধ্য দিয়েই ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রস্তুত করার লক্ষ্য নিয়েছে বিসিবি।

বাংলাদেশ হাই পারফরম্যান্স টি-টোয়েন্টি স্কোয়াড
জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহেরব হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, মো. শাদহিন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow