সাভারে ‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয়ের সময় কেঁপে উঠল এলাকা
সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে পড়ে থাকা প্রেশারকুকারে রাখা বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার ছিল। পরে স্থানীয়রা সেটি ড্রাম থেকে বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন। বুধবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রেশারকুকারটি দেখে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। দুপুর পৌনে ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনি তৈরি করে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর সাড়ে ৩টার দিকে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যান। তবে তাদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে তাৎক্
সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে পড়ে থাকা প্রেশারকুকারে রাখা বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার ছিল। পরে স্থানীয়রা সেটি ড্রাম থেকে বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।
বুধবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রেশারকুকারটি দেখে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। দুপুর পৌনে ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনি তৈরি করে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর সাড়ে ৩টার দিকে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যান। তবে তাদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা করিম বলেন, আমাদের অনেক আগেই ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ শুনি। পরে আকাশে ধোঁয়া উড়তে দেখি।
সুলতানা বেগম নামে এক নারী বলেন, আমাদের এলাকায় কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন কালবেলাকে বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে সাড়ে ৩টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করে।
এর আগে মঙ্গলবার সাভারের দক্ষিণ শ্যামনগরে বিস্ফোরক নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের বিশেষায়িত দল। সেখান থেকে নয়টি পাইপ বোমা, পাঁচটি ককটেল এবং হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আরিফ হোসেন (২৮) নামে একজনকে আটক করা হয়।
পরপর এসব ঘটনায় সাভারে বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সাধাপুরের মসজিদের মাঠে পাওয়া প্রেশারকুকারটির ভেতরে কী ধরনের বিস্ফোরক ছিল এবং কারা এটি সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
What's Your Reaction?