সামাজিক মাধ্যমে নগ্ন ভিডিও ছড়ানোয় যুবক গ্রেফতার

রংপুরে নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় আরিফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দুপুরে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফুল ইসলাম নগরীর হারাগাছ থানাধীন চাঁদকুঠি এলাকার বাসিন্দা। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, অভিযুক্ত গত ১২ জুলাই ভয়ভীতি দেখিয়ে এবং বিভিন্ন ছলনায় প্রতিবেশী এক নারীর নগ্ন ভিডিও ধারণ করেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে টাকা দাবি করেন। স্বামী-সন্তান ও সামাজিক সম্মান রক্ষায় টাকাও দিতে রাজি হন ওই নারী। কিন্তু গত ২৪ জুলাই ওই নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন আরিফুল। ঘটনা জানাজানি হলে শনিবার ওই নারী হারাগাছ থানায় অভিযাগ দেন। রুহুল আমিন আরও বলেন, এ ঘটনায় আরিফুলের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে। জিতু কবীর/এএইচ/এএসএম

সামাজিক মাধ্যমে নগ্ন ভিডিও ছড়ানোয় যুবক গ্রেফতার

রংপুরে নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় আরিফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) দুপুরে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফুল ইসলাম নগরীর হারাগাছ থানাধীন চাঁদকুঠি এলাকার বাসিন্দা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, অভিযুক্ত গত ১২ জুলাই ভয়ভীতি দেখিয়ে এবং বিভিন্ন ছলনায় প্রতিবেশী এক নারীর নগ্ন ভিডিও ধারণ করেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে টাকা দাবি করেন। স্বামী-সন্তান ও সামাজিক সম্মান রক্ষায় টাকাও দিতে রাজি হন ওই নারী। কিন্তু গত ২৪ জুলাই ওই নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন আরিফুল। ঘটনা জানাজানি হলে শনিবার ওই নারী হারাগাছ থানায় অভিযাগ দেন।

রুহুল আমিন আরও বলেন, এ ঘটনায় আরিফুলের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

জিতু কবীর/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow