সাময়িক বন্ধ ছিল চবি শাটল ট্রেন

ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টা থেকে শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুরের পর ক্যাম্পাস-সংলগ্ন রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরমুখী কোনো শাটল ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। একই কারণে শহর থেকে ক্যাম্পাসমুখী ট্রেনও প্রবেশ করতে পারেনি। বেলা ২টা ও ৩টা ৩৫ মিনিটের নির্ধারিত শাটল ট্রেন স্টেশন ছাড়তে পারেনি। এছাড়া বিকেল ৪টা ৪০ মিনিটের ট্রেনটি ক্যাম্পাস থেকে ছেড়ে ফতেয়াবাদ স্টেশন পর্যন্ত গিয়ে লাইন সমস্যার কারণে আবার ক্যাম্পাসে ফিরে আসে। পরবর্তীতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের শাটল ট্রেনটি ৬টা ৪০ মিনিটে ক্যাম্পাস ছেড়ে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে থাকে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, বৃষ্টিজনিত পাহাড়ি ঢলে একটি লাইন সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছিল। জরুরি ভিত্তিতে মেরামত কাজ শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ট্

সাময়িক বন্ধ ছিল চবি শাটল ট্রেন

ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টা থেকে শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুরের পর ক্যাম্পাস-সংলগ্ন রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরমুখী কোনো শাটল ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। একই কারণে শহর থেকে ক্যাম্পাসমুখী ট্রেনও প্রবেশ করতে পারেনি। বেলা ২টা ও ৩টা ৩৫ মিনিটের নির্ধারিত শাটল ট্রেন স্টেশন ছাড়তে পারেনি। এছাড়া বিকেল ৪টা ৪০ মিনিটের ট্রেনটি ক্যাম্পাস থেকে ছেড়ে ফতেয়াবাদ স্টেশন পর্যন্ত গিয়ে লাইন সমস্যার কারণে আবার ক্যাম্পাসে ফিরে আসে। পরবর্তীতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের শাটল ট্রেনটি ৬টা ৪০ মিনিটে ক্যাম্পাস ছেড়ে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে থাকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, বৃষ্টিজনিত পাহাড়ি ঢলে একটি লাইন সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছিল। জরুরি ভিত্তিতে মেরামত কাজ শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শিডিউলে কিছুটা দেরি হলেও আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

ষোলশহর স্টেশনের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম বলেন, দুর্যোগের কারণে বিষয়টি ঘটেছে। রেললাইনে সমস্যার কারণে দুপুরে ক্যাম্পাস থেকে কোনো ট্রেন ষোলশহর পর্যন্ত আসেনি। তবে সন্ধ্যার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow