সার ক্রয়-গুদাম নির্মাণে ৪২১ কোটি টাকার ব্যয় অনুমোদন

সার ক্রয় ও সার সংরক্ষণ এবং বিতরণের সুবিধার্থে বাফার গুদাম নির্মাণে ৪২১ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৬০৫ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির শেষ বৈঠক ছিল। বৈঠক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবরে পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে তিউনিশিয়ার গ্রুপ শিমিক তিউনিসিয়ান (জিসিটি)-এর সঙ্গে চুক্তির আওতায় ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩০ মার্কিন ডলার। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ-এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৬৫ লাখ

সার ক্রয়-গুদাম নির্মাণে ৪২১ কোটি টাকার ব্যয় অনুমোদন

সার ক্রয় ও সার সংরক্ষণ এবং বিতরণের সুবিধার্থে বাফার গুদাম নির্মাণে ৪২১ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৬০৫ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির শেষ বৈঠক ছিল।

বৈঠক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবরে পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে তিউনিশিয়ার গ্রুপ শিমিক তিউনিসিয়ান (জিসিটি)-এর সঙ্গে চুক্তির আওতায় ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩০ মার্কিন ডলার।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ-এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ইউরিয়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩১ মার্কিন ডলার।

একই বৈঠকে ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় দুটি গুদাম নির্মাণ প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মেহেরপুরে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি গুদাম নির্মাণে ৪০ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ৪৬০ টাকা ব্যয়ে মেসার্স এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডকে এবং ঠাকুরগাঁওয়ে ২০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি গুদাম নির্মাণে ৫৯ কোটি ১৮ লাখ ৬০ হাজার ১৪৫ টাকা ব্যয়ে মেসার্স মাজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডকে কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এমএএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow