সারপ্রাইজ টেস্টের জন্য পারফেক্ট লেবু মাটন

আপনি কি হঠাৎ করে অতিথি আসার খবর পেয়েছেন এবং ভাবছেন কি রান্না করা যায় যা দ্রুত তৈরি হবে আর সবার মন জয় করবে? তখন লেবু মাটন হতে পারে আপনার সেরা সমাধান। টক-ঝাল স্বাদের এই ডিশ শুধু স্বাদে নয়, গন্ধে এবং রঙে ও মনোমুগ্ধকর। ঘরে থাকা সহজ উপকরণে এটি তৈরি করা যায় খুব সহজভাবে, আর একবার চেখে দেখলেই সবাই বলবে ‘ওয়াও!’ রইলো রেসিপি- উপকরণ খাসির মাংস দেড় কেজি পেঁয়াজকুচি ৪টি আদাবাটা ১ চা-চামচ রসুনবাটা ১ চা-চামচ হলুদগুঁড়ো ১ চা-চামচ মরিচগুঁড়ো ১ চা-চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো ২ চা-চামচ ধনেগুঁড়ো ১ চা-চামচ জিরাগুঁড়ো ১ চা-চামচ কাগজি লেবুর রস প্রয়োজনমতো লেবুপাতা ৫টি গরমমসলার গুঁড়ো আধা চা-চামচ লবণ স্বাদমতো তেল আধা কাপ আরও পড়ুন: অল্প সময়েই রাঁধুন মটর পোলাও ঈদে অতিথির বিকেলের নাস্তায় রাখুন সাবুদানার বড়া চিংড়ি-মরিচের দোলমা খাইয়ে চমকে দিন অতিথিদের যেভাবে তৈরি করবেন প্রথমে পেঁয়াজকুচি, আদা-রসুনবাটা, গরমমসলা আর লবণ মাংস ভালোভাবে সেদ্ধ করে নিন। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা হলে তাতে মরিচের গুঁড়ো, হলুদগুঁড়ো দিয়ে হালকা ভেজে নিন। এরপরে ধনে-জিরাগুঁড়ো আর অল্প পানি দিয়ে মসল

সারপ্রাইজ টেস্টের জন্য পারফেক্ট লেবু মাটন

আপনি কি হঠাৎ করে অতিথি আসার খবর পেয়েছেন এবং ভাবছেন কি রান্না করা যায় যা দ্রুত তৈরি হবে আর সবার মন জয় করবে? তখন লেবু মাটন হতে পারে আপনার সেরা সমাধান। টক-ঝাল স্বাদের এই ডিশ শুধু স্বাদে নয়, গন্ধে এবং রঙে ও মনোমুগ্ধকর। ঘরে থাকা সহজ উপকরণে এটি তৈরি করা যায় খুব সহজভাবে, আর একবার চেখে দেখলেই সবাই বলবে ‘ওয়াও!’ রইলো রেসিপি-

উপকরণ

  • খাসির মাংস দেড় কেজি
  • পেঁয়াজকুচি ৪টি
  • আদাবাটা ১ চা-চামচ
  • রসুনবাটা ১ চা-চামচ
  • হলুদগুঁড়ো ১ চা-চামচ
  • মরিচগুঁড়ো ১ চা-চামচ
  • কাশ্মীরি মরিচের গুঁড়ো ২ চা-চামচ
  • ধনেগুঁড়ো ১ চা-চামচ
  • জিরাগুঁড়ো ১ চা-চামচ
  • কাগজি লেবুর রস প্রয়োজনমতো
  • লেবুপাতা ৫টি
  • গরমমসলার গুঁড়ো আধা চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল আধা কাপ

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে পেঁয়াজকুচি, আদা-রসুনবাটা, গরমমসলা আর লবণ মাংস ভালোভাবে সেদ্ধ করে নিন। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা হলে তাতে মরিচের গুঁড়ো, হলুদগুঁড়ো দিয়ে হালকা ভেজে নিন। এরপরে ধনে-জিরাগুঁড়ো আর অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন। ভালোভাবে মসলা কষানো হলে তাতে সেদ্ধ করে রাখা মাংস দিয়ে আবারও কষিয়ে নিন। কষানো হয়ে গেলে লেবুপাতা ছিঁড়ে দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। সবশেষে লেবুর রস মিশিয়েই নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার পারফেক্ট লেবু মাটন।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow