সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : মুহিত

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শিগগির দেশে এক লাখ কর্মী নিয়োগ দেওয়ার কথা বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে সবচেয়ে গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে বাজেট বৃদ্ধিসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।’ তিনি আরও বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য এসব কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে থাকেন কি না, তা মনিটরিং করা হবে।’ প্রত্যেক চিকিৎসককে নিজ কার্যালয়ে নিয়মিত রোগী দেখার নির্দেশ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেক নাগরিককে হাসপাতালগুলোকে নিজের মনে করতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন।’ এ সময় মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি দ্রুত চালুর আশ্বাস দেন প্রতিমন্ত্রী এম এ মুহিত। এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলায়

সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : মুহিত

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শিগগির দেশে এক লাখ কর্মী নিয়োগ দেওয়ার কথা বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে সবচেয়ে গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে বাজেট বৃদ্ধিসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।’

তিনি আরও বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য এসব কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে থাকেন কি না, তা মনিটরিং করা হবে।’

প্রত্যেক চিকিৎসককে নিজ কার্যালয়ে নিয়মিত রোগী দেখার নির্দেশ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেক নাগরিককে হাসপাতালগুলোকে নিজের মনে করতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন।’

এ সময় মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি দ্রুত চালুর আশ্বাস দেন প্রতিমন্ত্রী এম এ মুহিত।

এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সিভিল সার্জন নুরুল আমিনসহ স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow