সারা দেশে সমান নাগরিক সুবিধা পৌঁছানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, রাজধানীর ওপর চাপ কমাতে দেশের সব অংশে নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।  বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনের বৈঠক বসে। সেখানে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মানুষের সব সুযোগ-সুবিধা শুধু ঢাকাকেন্দ্রিক গড়ে উঠেছে। এ জন্য সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী। প্রধানমন্ত্রী বলেন, আনফরচুনেটলি যেভাবেই হোক আমরা খেয়াল করেছি যে, মানুষের সুযোগ-সুবিধা সেটি চাকরি-বাকরির ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, বাচ্চাদের সবকিছুই ঢাকাকেন্দ্রিক গড়ে উঠেছে। এক-দুই দিনে না, এটি বহু বছর ধরে গড়ে উঠেছে। আনফরচুনেটলি সারা দেশঘিরে এই সুবিধাগুলো আমরা হয়তো সেভাবে গড়ে তুলতে সক্ষম হইনি এখনো। সে কারণেই স্বাভাবিকভাবে সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক বা পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হয় না কেন। সেজন্যই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে দেশের সব অংশেই পর্যায়ক্রমিকভাব

সারা দেশে সমান নাগরিক সুবিধা পৌঁছানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, রাজধানীর ওপর চাপ কমাতে দেশের সব অংশে নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।  বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনের বৈঠক বসে। সেখানে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মানুষের সব সুযোগ-সুবিধা শুধু ঢাকাকেন্দ্রিক গড়ে উঠেছে। এ জন্য সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী। প্রধানমন্ত্রী বলেন, আনফরচুনেটলি যেভাবেই হোক আমরা খেয়াল করেছি যে, মানুষের সুযোগ-সুবিধা সেটি চাকরি-বাকরির ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, বাচ্চাদের সবকিছুই ঢাকাকেন্দ্রিক গড়ে উঠেছে। এক-দুই দিনে না, এটি বহু বছর ধরে গড়ে উঠেছে। আনফরচুনেটলি সারা দেশঘিরে এই সুবিধাগুলো আমরা হয়তো সেভাবে গড়ে তুলতে সক্ষম হইনি এখনো। সে কারণেই স্বাভাবিকভাবে সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক বা পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হয় না কেন। সেজন্যই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে দেশের সব অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একইসঙ্গে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসাসেবা গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি, এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে মনে করি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow