সারাদেশে একযোগে ২৯ জেলা কমিটি ঘোষণা ছাত্রদলের

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে কিছু কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে, আর বাকি কমিটিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে। শনিবার (২ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ কমিটি সাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটি-তে আংশিক কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে। মেডিক্যাল কলেজগুলোর মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ ও জামালপুর মেডিক্যাল কলেজ-এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। মহানগর ও জেলা কমিটি নয়টি মহানগরের মধ্যে ঢাকা মহানগর উত্তর, পশ্চিম, দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমি

সারাদেশে একযোগে ২৯ জেলা কমিটি ঘোষণা ছাত্রদলের

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে কিছু কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে, আর বাকি কমিটিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে।

শনিবার (২ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ কমিটি

সাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটি-তে আংশিক কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।

মেডিক্যাল কলেজগুলোর মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ ও জামালপুর মেডিক্যাল কলেজ-এ আংশিক কমিটি গঠন করা হয়েছে।

মহানগর ও জেলা কমিটি

নয়টি মহানগরের মধ্যে ঢাকা মহানগর উত্তর, পশ্চিম, দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ উত্তর জেলা এবং জামালপুর মহানগরে পূর্ণাঙ্গ ও কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

এ ছাড়া নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

কলেজ কমিটি

পাঁচটি কলেজের মধ্যে আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। ঢাকা কলেজে দেওয়া হয়েছে বর্ধিত কমিটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow