সারাদেশে ছাত্রদলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টায় নগরের চকবাজার প্যারেড মাঠের উত্তর প্রান্ত থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবাব ওয়ালী বেগ খাঁ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদের সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক। তিনি বলেন, শিক্ষাঙ্গনে ভিন্নমত দমনে হামলা ও সহিংসতার রাজনীতি পরিহার করে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। এমআরএএইচ/এমআইএইচএস

সারাদেশে ছাত্রদলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টায় নগরের চকবাজার প্যারেড মাঠের উত্তর প্রান্ত থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবাব ওয়ালী বেগ খাঁ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদের সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে ভিন্নমত দমনে হামলা ও সহিংসতার রাজনীতি পরিহার করে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow