সালমান শাহ হত্যা মামলায় আদালতের হাজতখানায় ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে (৫৪) আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হয়েছে এবং ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। আরও পড়ুন সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার আদালতে পাঠানো সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২১ অক্টোবর দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রমনা থানায় মামলাটি করা হয়েছে। মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আশরাফুল হক ডন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, রমনা থানার অধিযাচনমূলে রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শা

সালমান শাহ হত্যা মামলায় আদালতের হাজতখানায় ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে (৫৪) আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হয়েছে এবং ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতে পাঠানো সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২১ অক্টোবর দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রমনা থানায় মামলাটি করা হয়েছে। মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আশরাফুল হক ডন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, রমনা থানার অধিযাচনমূলে রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছেন।

এজাহারে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসায় সালমান শাহকে দেখতে যান তার মা নীলা চৌধুরী, বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী ও ছোট ভাই শাহরান শাহ। সেখানে সালমান শাহ ঘুমিয়ে আছেন বলে তাদের জানানো হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পরিবারের সদস্যরা বাসায় গিয়ে তাকে শয়নকক্ষে পড়ে থাকতে দেখেন।

পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আশরাফুল হক ডনকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটার পাশাপাশি পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে দাবি করে তার জামিনের বিরোধিতা করেছে পুলিশ।

এ ঘটনায় তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

এমডিএএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow