সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মরদেহ কবর থেকে উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুমের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত দেন। ফলে আলোচিত এ মামলায় সালমান শাহর মরদেহ আর কবর থেকে উত্তোলন করা হচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে একই আদালত সালমান শাহের মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছিলেন। এখন আগের সেই আদেশ বাতিল হলো। এই তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। আবিদ হাসান বলেন, 'সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করে কার্যকর কোনো আলামত পাওয়ার সম্ভাবনা নেই। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় আদেশটি বাতিলের আবেদন করা হয়।'  আবেদনে বলা হয়, সালমান শাহকে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। তাই মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। ব্যাপক বাধা, সংঘর্ষের পরিস্থিতি তৈরি করতে পারে। এ বিষয়

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মরদেহ কবর থেকে উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুমের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত দেন। ফলে আলোচিত এ মামলায় সালমান শাহর মরদেহ আর কবর থেকে উত্তোলন করা হচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে একই আদালত সালমান শাহের মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছিলেন। এখন আগের সেই আদেশ বাতিল হলো। এই তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। আবিদ হাসান বলেন, 'সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করে কার্যকর কোনো আলামত পাওয়ার সম্ভাবনা নেই। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় আদেশটি বাতিলের আবেদন করা হয়।'  আবেদনে বলা হয়, সালমান শাহকে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। তাই মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। ব্যাপক বাধা, সংঘর্ষের পরিস্থিতি তৈরি করতে পারে। এ বিষয়ে সালমান শাহর মা নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী) ও মামলার বাদীর আপত্তি রয়েছে। শুনানির সময় বাদী আলমগীর কুমকুম আদালতে উপস্থিত ছিলেন। আদালতের এই আদেশ প্রসঙ্গে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম কালবেলাকে বলেন, '৩০ বছরে দুইবার তার লাশ পোস্টমর্টেমের জন্য তুলা হয়েছে। এখন আবার তার (সালমান) লাশ তুলে এতবছর পর তো কিছু পাওয়ার কথা না। শাহজালাল (রহ:)-এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়েছিল এবং বর্তমানে সেখানেই কবরস্থ আছে। সেখান থেকে লাশ উত্তোলনের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হবে এবং ব্যাপক বাধার সৃষ্টি হতে পারে। এছাড়াও অনেক ভক্তবৃন্দ ঘোষণা দিয়েছেন সালমান শাহর লাশ কবর থেকে উঠালে তারা আত্মহত্যা করবে। এদিকে তার মায়েরও অনিচ্ছা। এজন্যই আবেদন করেছিলাম। মাননীয় আদালত আবেদন গ্রহণ করেছেন।'  তিনি আরও বলেন, 'আমাদের চাওয়া হচ্ছে সঠিক বিচার। আত্মহত্যার এতো বছর পরও আসামী এখনও গ্রেফতার হয়নি। আমরা আশাবাদী, আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। দেখা যাক কি হয়।'  সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে। দীর্ঘ ২৯ বছর পর গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow