সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী, যা মোট নিহতের ১৫ দশমিক ১১ শতাংশ। এ সময়ে মোট মারা গেছেন ৪৮ হাজার ৭১৩ জন। মঙ্গলবার (২৮ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, ৫ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে ৩ হাজার ৩২৮ জন (৪৫ দশমিক ১৯ শতাংশ)। ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে ৪ হাজার ৩৬ জন (৫৪ দশমিক ৮০ শতাংশ)। দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ধরন শিক্ষার্থীরা পথচারী হিসেবে যানবাহনের চাপা/ধাক্কায় নিহত হয়েছে ১৯২৩ জন (২৬ দশমিক ১১ শতাংশ) যানবাহনের যাত্রী হিসেবে নিহত ৯২৭ জন (১২ দশমিক ৫৮ শতাংশ) মোটরসাইকেরলের চালক ও আরোহী হিসেবে নিহত ৩৮৪১ জন (৫২ দশমিক ১৫ শতাংশ) বাইসাইকেল ও রিকশা আরোহী হিসেবে নিহত ৫১৯ জন (৭ দশমিক ০৪ শতাংশ) অটোরিকশার চাকায় ওড়না/পোশাক পেঁচিয়ে নিহত ১৫৪ জন (২ দশমিক ০৯ শতাংশ)। সড়কভিত্তিক মোট নিহতের চিত্

সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী, যা মোট নিহতের ১৫ দশমিক ১১ শতাংশ। এ সময়ে মোট মারা গেছেন ৪৮ হাজার ৭১৩ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, ৫ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে ৩ হাজার ৩২৮ জন (৪৫ দশমিক ১৯ শতাংশ)। ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে ৪ হাজার ৩৬ জন (৫৪ দশমিক ৮০ শতাংশ)।

দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ধরন

শিক্ষার্থীরা পথচারী হিসেবে যানবাহনের চাপা/ধাক্কায় নিহত হয়েছে ১৯২৩ জন (২৬ দশমিক ১১ শতাংশ)

যানবাহনের যাত্রী হিসেবে নিহত ৯২৭ জন (১২ দশমিক ৫৮ শতাংশ)

মোটরসাইকেরলের চালক ও আরোহী হিসেবে নিহত ৩৮৪১ জন (৫২ দশমিক ১৫ শতাংশ)

বাইসাইকেল ও রিকশা আরোহী হিসেবে নিহত ৫১৯ জন (৭ দশমিক ০৪ শতাংশ)

অটোরিকশার চাকায় ওড়না/পোশাক পেঁচিয়ে নিহত ১৫৪ জন (২ দশমিক ০৯ শতাংশ)।

সড়কভিত্তিক মোট নিহতের চিত্র

মহাসড়কে ১৪৮২ জন (২০ দশমিক ১২ শতাংশ)।
আঞ্চলিক সড়কে ২১৪৯ জন (২৯ দশমিক ১৮ শতাংশ)
শহরের সড়কে ১৭৮৬ জন (২৪ দশমিক ২৫ শতাংশ)
গ্রামীণ সড়কে নিহত ১৯৪৭ জন (২৬ দশমিক ৪৩ শতাংশ)

সড়কভিত্তিক পথচারী নিহতের চিত্র

জাতীয় মহাসড়কে ২৫১ জন (১৩ দশমিক ০৫ শতাংশ)
আঞ্চলিক সড়কে ৪০৯ জন (২১ দশমিক২৬ শতাংশ)
শহরের সড়কে ৫৩৭ জন (২৭ দশমিক ৯২ শতাংশ)
গ্রামীণ সড়কে ৭২৬ জন (৩৭ দশমিক ৭৫ শতাংশ)

এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow