সাড়ে ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

‎ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যূত হওয়া মালবাহী ট্রেন সাড়ে ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৭ জুন) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়ে যায়। ‎এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। আরও পড়ুন : ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিন ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। পরে খুলনা ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কার্যক্রম শুরু করে। সাড়ে ৯ ঘণ্টার পর বিকেল সাড়ে ৩টা দিয়ে সেগুলো উদ্ধার করা হলে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। এম শাহাজান/এমএস

সাড়ে ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

‎ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যূত হওয়া মালবাহী ট্রেন সাড়ে ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৭ জুন) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়ে যায়। ‎এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

আরও পড়ুন :
ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিন ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। পরে খুলনা ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কার্যক্রম শুরু করে। সাড়ে ৯ ঘণ্টার পর বিকেল সাড়ে ৩টা দিয়ে সেগুলো উদ্ধার করা হলে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

এম শাহাজান/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow